To a Skylark by P B Shelly: the poem, Bengali translation, Notes and MCQs
- MCQ Test - 1 👈🏼 start
- MCQ Test - 2 👈🏼 start
- MCQ Test - 3 👈🏼 start
- MCQ Test - 1 👈🏼 start
- MCQ Test - 2 👈🏼 start
- MCQ Test - 3 👈🏼 start
TO A SKYLARK
BY PERCY BYSSHE SHELLEY
Hail to thee, blithe Spirit!
Bird thou never wert,
That from Heaven, or near it,
Pourest thy full heart
In profuse strains of unpremeditated art.
অভিবাদন জানাই তোমাকে , হে প্রফুল্ল আত্মা! তুমি কখনই একটি পাখি নও, আকাশ কিংবা তার নিকট থেকে তোমার হৃদয় ঠেলে দাও বিপুল প্রবাহে পুর্বপরিকল্পনাবিহীন কলাশৈলীতে।
Higher still and higher
From the earth thou springest
Like a cloud of fire;
The blue deep thou wingest,
And singing still dost soar, and soaring ever singest.
উচ্চে আরো উচ্চে
পৃথিবী থেকে যেখান থেকে তোমার শুরু
রক্তিমাভ আগুনের মেঘের মত,
গভীর নীল আকাশে ডানা মেলে
গান গেয়ে আরোহন কর, এবং গান গেয়ে আরো উর্ধ্বে ধাবিত হও।
In the golden lightning
Of the sunken sun,
O'er which clouds are bright'ning,
Thou dost float and run;
Like an unbodied joy whose race is just begun.
স্বর্ণ আভাযুক্ত ও প্রজ্জলিত
অস্তায়মান সূর্যের—
যেখানে মেঘেরা উজ্জ্বল
সেখানে তুমি ভেসে বেড়াও,
যেন এক অশরীরী আনন্দ যার যাত্রা সবে শুরু হয়েছে।
The pale purple even
Melts around thy flight;
Like a star of Heaven,
In the broad day-light
Thou art unseen, but yet I hear thy shrill delight,
বিবর্ন রক্তিমাভ
তোমার যাত্রার সাথে মিশে যায়,
তুমি যেনো আকাশের একটি তারা র মতন৷
প্রকাশ্য দিবালোকে
তুমি ছিলে অদৃশ্য, কিন্তু হ্যা আমি তোমার তৃপ্তির চিৎকার শুনেছি।
Keen as are the arrows
Of that silver sphere,
Whose intense lamp narrows
In the white dawn clear
Until we hardly see, we feel that it is there.
তীরের মত ধারালো
সেই রুপালী তারার আলো
যার ঘনীভূত দীপ্তি ক্ষীন হয়ে আসে,
যখন শুভ্র সকালের সূচনা হয়
তারপর তোমাকে ক্বচিৎ দেখলেও, অনুভব করি যে তুমি সেখানে আছ।
All the earth and air
With thy voice is loud,
As, when night is bare,
From one lonely cloud
The moon rains out her beams, and Heaven is overflow'd.
সমস্ত পৃথিবী এবং বাতাস
তোমার ধ্বনীতে মুখরিত
মুক্ত রাতে যেনো
কোন এক নিঃসঙ্গ মেঘ থেকে
চাঁদ তার আলোক ছটা ঝড়ায়, আর আকাশ কে উদ্ভাসিত করে।
What thou art we know not;
What is most like thee?
From rainbow clouds there flow not
Drops so bright to see
As from thy presence showers a rain of melody.
তুমি যে আসলে কি তা আমরা জানি না
কিসের সাথেই বা তুমি তুল্য ?
রামধনু মেঘ হতে ঝড়ে না এমন
উজ্জ্বল ধারা
তোমার উপস্থিতিতে যেন সুরের বৃষ্টি ধারা ঝড়ে।
Like a Poet hidden
In the light of thought,
Singing hymns unbidden,
Till the world is wrought
To sympathy with hopes and fears it heeded not:
কবি যেমন লুকায়িত থাকেন
তার চিন্তার আলোর আড়ালে
আর গেয়ে যান অনাহুত স্তুতি
পৃথিবীকে আরো শক্ত- মজবুত করতে
আশা আর শঙ্কায় যোগাতে সহানুভূতি।
Like a high-born maiden
In a palace-tower,
Soothing her love-laden
Soul in secret hour
With music sweet as love, which overflows her bower:
যেন উচ্চ বংশম্ভুতা কুমারি কনে
প্রাসাদ শিখরে দাঁড়িয়ে
ভালোবাসার বোঝা কমাতে
চুপিসারে আসে প্রহরে প্রহরে
প্রেমের সুমিষ্ট গান উপচে পড়ে তার কুঞ্জ হতে।
Like a glow-worm golden
In a dell of dew,
Scattering unbeholden
Its aëreal hue
Among the flowers and grass, which screen it from the view:
সোনালী আলোর জোনাকির মত
শিশির ভেজা উপত্যকায়,
ছড়ায় অদৃশ্যে
ইহার বাতাসী রঙ
পুষ্প, তৃণ মাঝে, তারপর দৃষ্টির আড়ালে!
Like a rose embower'd
In its own green leaves,
By warm winds deflower'd,
Till the scent it gives
Makes faint with too much sweet those heavy-winged thieves:
কুঞ্জবনে গোলাপ যেমন
আপন পত্রে আচ্ছাদিত,
উষ্ণ বাতাসে গন্ধ ছড়ায়
ছড়ায় নিজের পাপড়ি
মিস্টি গন্ধে বিমোহিত, বাতাস হয় যে ভারী।
Sound of vernal showers
On the twinkling grass,
Rain-awaken'd flowers,
All that ever was
Joyous, and clear, and fresh, thy music doth surpass.
প্রথম পর্বের পর থেকে
বাসন্তী বৃষ্টির সুর
আলো ছায়ায় ঘাসের মাঝে
বর্ষনে জাগ্রত ফুলদলে
যেসব ছিল
উল্লসিত, পরিচ্ছন্ন, স্বচ্ছ – এসব কিছুকে ছাপিয়ে উঠে তোমার গান।
Teach us, Sprite or Bird,
What sweet thoughts are thine:
I have never heard
Praise of love or wine
That panted forth a flood of rapture so divine.
হে আত্মা অথবা পাখি, শেখাও মোদের
তোমার ভেতরে যে মিস্টি চিন্তা রয়েছে
আমি কখোনো শুনি নাই
পানীয় আর প্রেমের এমন গান
এক স্বর্গীয় আনন্দের প্লাবন বয়ে যেত।
Chorus Hymeneal,
Or triumphal chant,
Match'd with thine would be all
But an empty vaunt,
A thing wherein we feel there is some hidden want.
বিবাহের দলীয় সঙ্গীত
অথবা বিজয়ের মহীমা কীর্তন
তোমার গানের সাথে মিলালে
সব মিথ্যা বড়াই মনে হয়
কোন একটা কিছুর বড়ই অভাব মনে হয়।
What objects are the fountains
Of thy happy strain?
What fields, or waves, or mountains?
What shapes of sky or plain?
What love of thine own kind? what ignorance of pain?
কোন জিনিস থেকে সূচনা
তোমার সদানন্দ গানের
কোন সে মাঠ, অথবা ঢেউ অথবা পর্বত?
কোন আকৃতির আকাশ অথবা সমতল?
কিরুপ তোমার প্রেম? অজ্ঞতার কি ব্যাথা?
With thy clear keen joyance
Languor cannot be:
Shadow of annoyance
Never came near thee:
Thou lovest: but ne'er knew love's sad satiety.
পূত ও তীব্র তব সুখ
অবসন্ন হতে পারে না ।
বিরক্তির ছায়াও কভু
তোমার কাছে আসবে না।
তোমার প্রেমে অতিরিক্ত তৃপ্তির অবসান নেই।
Waking or asleep,
Thou of death must deem
Things more true and deep
Than we mortals dream,
Or how could thy notes flow in such a crystal stream?
চলন্ত বা ঘুমন্ত
তুমি নিশ্চিত মৃত্যু সম্পর্কে অবহিত
বিষয় টি আরো সত্য ও গভীর
যেমন আমরা মানবেরা স্বপ্নে দেখি
অথবা কিভাবে বয়ে যায় তোমার গানের স্বচ্ছ ঝড়নাধারা।
We look before and after,
And pine for what is not:
Our sincerest laughter
With some pain is fraught;
Our sweetest songs are those that tell of saddest thought.
আমরা অতীত ও ভবিষ্যতের দিকে তাকাই
আর যা হবে না তার জন্যে কষ্ট পাই
আমাদের প্রানখোলা আনন্দ
সেটাও ব্যাথায় পরীপূর্ণ।
যে গান গুলো আমাদের দূঃখের চিন্তা গুলো প্রকাশ করে সেগুলোই সবচেয়ে মিষ্টি।
Yet if we could scorn
Hate, and pride, and fear;
If we were things born
Not to shed a tear,
I know not how thy joy we ever should come near.
যদি আমরা অবজ্ঞা করি
অথবা ঘৃণা, দম্ভ অথবা ভয়!
যদি আমরা জন্মাতাম
চোখের জল না ঝড়াতে
আমি জানি না তোমার আনন্দের কাছাকাছি কিভাবে আসবো!
Better than all measures
Of delightful sound,
Better than all treasures
That in books are found,
Thy skill to poet were, thou scorner of the ground!
সকল আনন্দময় সংগীত
এর ব্যাপ্তি থেকেও উত্তম।
সকল সম্পদ যা বইয়ে আছে
তার থেকেও উত্তম।
দক্ষ কবি তুমি, তুমি ছিলে ভূমিকে অবজ্ঞাকারী।
Teach me half the gladness
That thy brain must know,
Such harmonious madness
From my lips would flow
The world should listen then, as I am listening now.
তোমার যতখানি আনন্দ আছে তার অর্ধেক আমাকে শিখাও ৷ যদি তা দিতে পার, তাহলে আমার কাব্য উন্মাদনা মহা আবেগে ঝরে পড়বে ৷ আমি যেমন কান পেতে তোমার গান শুনছি, তেমনই সমস্ত পৃথিবী আমার গান শুনবে ৷
