The WILD SWANS AT COOLE: Notes, MCQs and Bengali Translation and Meaning
-- W. B. Yeats
গাছগুলিতে হেমন্তের সৌন্দর্য বিরাজমান , বনের পথগুলি শুস্ক , অক্টোবরের গোধূলির নীচে জলে স্থির আকাশের ছায়া পড়েছে ; পাথরের মাঝে কানায় কানায় ভরা হ্রদের জলে উনষাটটি হাঁস ভেসে বেড়াচ্ছে৷
২. আমি প্রথম যখন (রাজহাঁসগুলিকে) গুনেছিলাম, সেদিন থেকে আজ উনিশ বছরে কেটে গিয়েছে; ভালো করে গোনার আগেই দেখলাম হঠাৎ সব কটি উড়ে গেল; বড় বড় অসম্পূর্ণ বৃত্তের ন্যায় উড়ে তারা যেন ছড়িয়ে পড়ল কলরব মুখর ডানার উপরে।
৩. আমি তাকিয়ে তাকিয়ে দেখেছি এই উজ্জ্বল জীবগুলিকে (রাজহাঁসগুলিকে) ; এখন আমার মন বিষাদ-যন্ত্রণায় পূর্ণ ! যখন প্রথম গোধুলির মৃদু আলোতে এই হ্রদের তীরে, এদের ডানার ঐকতান আমার মাথার উপরে শুনে আরও সুখকর পদক্ষেপে হেঁটেছিলাম, তারপরে সব বদলে গিয়েছে ৷
৪. এখনও অক্লান্ত এরা জোড়ায় জোড়ায় (অর্থাৎ প্রেমিকের সাথে প্রেমিক) খেলা ও মিলনের পক্ষে উপযুক্ত সুখস্পর্শময় জলে সাঁতার কাটছে, নয়তো বা আকাশে উড়ছে ; ওদের হৃদয়ে ত বার্ধক্য লাগেনি ; যেখানেই ওরা যাক আবেগ আর আশা এখনও ওদের নিত্যসঙ্গী।
৫. এই এখনি রহস্যময়, সুন্দর রাজহাঁসগুলি ভেসে চলেছে জলের উপর দিয়ে ; তারপর কোন জলজ গাছের ধারে ওরা বাসা বাঁধবে? কোন হ্রদ বা জলাশয়ের ধারে ওরা দৃষ্টিনন্দনকর হয়ে উঠবে ? কোন দিন জেগে উঠে আমি দেখব ওরা উড়ে গিয়েছে ৷
